শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল কোন দেশ নয় বরং সন্ত্রাসীদের ঘাঁটি: খামেনি

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 09:48 সকাল • 788 বার পঠিত
ইসরায়েল কোন দেশ নয় বরং সন্ত্রাসীদের ঘাঁটি: খামেনি

ইসরায়েল কোনো দেশ নয়, এটি সন্ত্রাসীদের ঘাঁটি। এই দেশের পতন অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার (৭ মে) বিশ্ব কুদস (জেরুজালেম) দিবস উপলক্ষে ইরানের টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইসরায়েল কোনো দেশ নয়, এটি ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য মুসলিম জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি ঘাঁটি। ইসরায়েলের এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই মানেই জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। এটা সব মানুষের দায়িত্ব।

তিনি আরও বলেন, ফিলিস্তিন দখলের প্রথম দিন থেকেই এই ভূখণ্ডকে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত করেছে ইসরায়েল। এর কারণে ফিলিস্তিন এখনও মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি, জন্মভূমি থেকে বিতাড়িত করে সেখানে একটি সন্ত্রাসবাদী সরকার প্রতিষ্ঠা করা হয়েছে।