শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে সিরিয়া ও দক্ষিণ লেবানন

অনলাইন নিউজ পোর্টাল • 15 মে 2021, 04:45 দুপুর • 677 বার পঠিত
ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে সিরিয়া ও দক্ষিণ লেবানন

ইসরায়েলকে লক্ষ্য করে এবার রকেট হামলা চালিয়েছে সিরিয়া। তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় কোনো হতাহত বা ইসরায়েলের কোনো স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানা যায়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রকেটগুলো সিরিয়ার ভেতরেই পতিত হয়েছে। এতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে, বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিল। সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে নিক্ষেপ করা রকেট গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। এ হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে ইসরায়েলের শত্রু হিজবুল্লাহ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।