শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি সন্ত্রাসীদের গুলিতে ফিলিস্তিনি নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুলাই 2021, 05:10 বিকাল • 181 বার পঠিত
ইসরায়েলি সন্ত্রাসীদের গুলিতে ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি বাহিনীর হাতে ২০ বছরের এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষের ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বাড়ির ছাদে অবস্থানরত এক তরুণ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ ফরিদ হাসান জানিয়েছেন, নিহত তরুণ নাবলুসের কাছের শহর কুসরার বাসিন্দা। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে হতাহতের তথ্য নিশ্চিত না করলেও দাবি করেছে এক ব্যক্তি বাড়ির ছাদ থেকে থেকে তাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে প্রতিক্রিয়ায় সৈন্যরা তার দিকে গুলি ছোঁড়ে।