ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২,৩২৯
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 অক্টোবর 2023, 02:55 দুপুর
•
327 বার পঠিত
গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলায় কমপক্ষে ২,৩২৯ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, রবিবার সকাল ৭:৪৭ টা (০৪:৪৭ জিএমটি) পর্যন্ত এই হিসাবে হামলায় ৯,০৪২ জন আহত হয়েছে। ইসরায়েল গাজায় চরম প্রতিশোধমূলক বিমান হামলা অব্যাহত রেখেছে।