শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বরতার কোনো প্রতিক্রিয়া জানায়নি আরবের কয়েকটি দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 09:45 রাত • 577 বার পঠিত
ইসরায়েলি বর্বরতার কোনো প্রতিক্রিয়া জানায়নি আরবের কয়েকটি দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থেকেছে বেশ কয়েকটি আরব দেশ।

গত বছর ইসরায়েলের সঙ্গে সন্ধি চুক্তি করা বাহরাইন, মরক্কো এবং সুদান এখনও ইসরায়েলি বর্বরতার কোনো নিন্দা জানায়নি। আমিরাতের পক্ষ থেকে ইসরায়েলের হামলার নিন্দা জানানো হলেও এবার হামাসের জন্যও কঠিন শব্দ ব্যবহার করেছে তারা।

আরব আমিরাত কিছু ক্ষেত্রে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসেরও সমালোচনা করছে, আর তাতে যেন ইসরায়েলের কথারই প্রতিধ্বনী থাকছে। আর এ দেশগুলোর নীরবতাকেই আরব বিশ্বে ভাঙনের প্রথম ধাপ হিসাবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান।

ইসরায়েল বনাম হামাস লড়াই বন্ধে কী করা উচিত এ নিয়ে আরব বিশ্বে অনৈক্যের আভাস পেয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যেখানে তুরস্ক ও ইরানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ গাজায় ইসরায়েলের নৃশংস বর্বরতার নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানাচ্ছে, সেখানে এবারই প্রথম উপরোক্ত দেশগুলো এ বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে। যদিও এর আগে তাদের ভূমিকা এমন ছিল না।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ট্রাম্প প্রশাসনের করা ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নীতি এবং তথাকথিত আব্রাহাম অ্যাকর্ড চুক্তি অমান্য হওয়ার ভয়েই নিশ্চুপ রয়েছে আলোচ্য দেশগুলো। আর এ কারণেই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের জনগণের মধ্যে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ শুরু হলেও দেশগুলো কৌশলে তা স্তিমিত করে রেখেছে।