শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নেই মরক্কোর

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2020, 01:32 দুপুর • 201 বার পঠিত
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নেই মরক্কোর

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাকে প্রত্যাখান করেছে মরক্কো। দেশটির প্রধানমন্ত্রী সাদ-ইদ্দিন আল ওসমানি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় না তার দেশ।

রোববার সন্ধ্যায় এক বৈঠকে দানিয়েল ওসমানি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করেছে। দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাটা তাদের এই কাজে আরো বেশি উৎসাহিত করবে। তাই তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না আমরা।

তিনি আরো বলেন, মরক্কোর রাজা, সরকার এবং জনগণ সবসময় ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে কথা বলবে। জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের রক্ষা করবো আমরা যা ১৯৬৭ সালে দখল করে নিয়েছে ইসরায়েল।