শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 18 আগস্ট 2020, 01:15 দুপুর • 37 বার পঠিত
ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি সই করেছে তার বিরুদ্ধে পাকিস্তানে শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা ইসরায়েলকে একটি অবৈধ সরকার হিসেবে উল্লেখ করে এই চুক্তির নিন্দা জানিয়েছেন। 

বিক্ষোভের আয়োজকরা বলেছেন, একটি বাজে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে অন্য মুসলিম দেশকে এই ধরনের চুক্তি করার জন্য বাধ্য করতে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-কুদসকে ইসরায়েলের হাতে তুলে দেয়ার ব্যবস্থা হচ্ছে এই চুক্তি। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরাইল কুদস শরীফকে দখল করে নেয়।

এর আগে, পাকিস্তান সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার চুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তান বলেছে, তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তান সরকার পরিপূর্ণ সমর্থন জানায়। ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকারের প্রতিও একইভাবে সমর্থন জানায় ইসলামাবাদ।