শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার কর্মীদের ভিসা বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 18 অক্টোবর 2020, 03:13 দুপুর • 52 বার পঠিত
ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার কর্মীদের ভিসা বন্ধ

অবৈধ বসতি নিয়ে সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার কর্মীদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও মহাপরিচালকসহ ৯ জনকে ইসরায়েল ছাড়তে হবে। অন্য আরোতিনজনের ভিসার মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে।

ফিলিস্তিনের পপ তারকা মোহাম্মদ আসাফকে দেশে ঢুকতে দিচ্ছে না তেলআবিব। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করার পর তাকেও নিষিদ্ধ করা হয়েছে। 

পশ্চিম তীরে শতাধিক কোম্পানি অবৈধভাবে বসতি নির্মাণ করছে এমন প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েল। 

মানবাধিকার কমিশনের ইসরায়েল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির বলেন, তাদের কর্মীদের বহিষ্কার ইসরায়েলের দমননীতি এবং ফিলিস্তিনের জনগণের আকাঙ্খার অবদমনের অংশ।