শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুলাই 2020, 05:32 বিকাল • 210 বার পঠিত
ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় জেরুজালেমে নেতানিয়াহুর বাসভাবনের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। জানা গেছে, করোনাভাইরাসের দ্বিতীয় দফা মহামারি ছড়িয়ে পড়ার পর লোকজন আরো উন্নত রাষ্ট্র ব্যবস্থার দাবিতে রাজপথে নামে। এ বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনই হচ্ছে।

শনিবার বিক্ষোভে অংশ নেয়া লোকজন সরাতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে পুলিশ। এদিকে প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

একজন বলেন, আমরা ভালোবাসা নিয়ে এখানে এসেছি। প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহুর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি আমরা। তিনি ১১ বছর ধরে ইসরায়েলে ঘৃণা ছড়াচ্ছেন। আমরা চাই, কোনো ধরনের সহিংসতা ছাড়াই তিনি পদত্যাগ করুন।

এদিকে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিক্ষোভকারীদের দমনে যে কোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, আমি সব পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। যারা দেশের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে চায় তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।