ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার
অনলাইন নিউজ পোর্টাল
•
12 মে 2021, 08:16 রাত
•
160 বার পঠিত
ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বুধবার ভোরে এ খবর জানিয়েছে গণমাধ্যম।
বিবৃতিতে বলা হয়, তেল আবিবের দক্ষিণের ওই শহরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ও জননিরপত্তামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, সোমবার লড শহরে মুসা হাসুনা নামে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করে এক ইসরায়েলি ইহুদি। এরপর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।