শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 08:54 রাত • 829 বার পঠিত
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়া

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী দামেস্কের আকাশে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েল লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর হামলা চালায়। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার বেশিরভাগই ভূপাতিত করেছে। ইসরায়েলি আগ্রাসনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় গত ৫ মে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রায় এক মাস পর এই প্রথম ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালাল।