ইসরায়েলের জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বোরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইসরায়েলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে ৪ জুন ওকল্যান্ড বন্দরের প্রায় এক হাজার শ্রমিক একসঙ্গে এ পদক্ষেপ নেন। এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
এ ঘটনার ফলে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, “আজ আমরা ওকল্যান্ড শহরের পক্ষ থেকে একথা প্রমাণ করে দিলাম যে, আমরা ইসরায়েলের বর্ণবাদী অর্থ আমাদের দেশে আসতে দিতে চাই না। আমরা ইসরাইলের সঙ্গে বাণিজ্য করব না।”
সম্প্রতি ইতালির বন্দর শ্রমিকরাও এ রকম একটি পদক্ষেপ নেন। গাজায় আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের সমর্থনে তারা ইসরায়েলি একটি জাহাজে অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।