শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের ফিলিস্তিনের প্রতি আগ্রাসী আচরণে উদ্বেগ জার্মানি

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 05:01 বিকাল • 597 বার পঠিত
ইসরায়েলের ফিলিস্তিনের প্রতি আগ্রাসী আচরণে উদ্বেগ জার্মানি

ইসরায়েলের বর্বরতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা ফিলিস্তিনের ছয়টি মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে জার্মানি।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ড্রিয়া সাসে বলেন, আমরা ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রয়োজনে আমরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করব। আমরা বিষয়টি নিয়ে অন্য আরব দেশগুলোর সঙ্গেও কথা বলব।

কোন ভিত্তিতে মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে, সেই তথ্যও জানতে চেয়েছে জার্মানি। ইসরায়েল নিজেদের অপকর্ম আড়াল করতে সম্প্রতি ফিলিস্তিনের ৬ মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে।

এসব সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় ফিলিস্তিনে নতুন করে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিন কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে।