শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 11:42 দুপুর • 728 বার পঠিত
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ

ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভ-সমাবেশে যোগ দেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে এ সমস্ত মানুষ  ওয়াশিংটনে এসে সমবেত হন।

ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান এবং তেল আবিব যে বর্ণবাদী নীতি অনুসরণ করছে তার নিন্দা করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বেরও অবসান দাবি করেন তারা। এছাড়া, বর্ণবাদী ইসরায়েল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে মার্কিন সরকার তাও বাতিল করার কথা বলেন।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করে যাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব আইনজীবী কাজ করছেন তাদেরকে হয়রানি বন্ধ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান সমাবেশে যোগদানকারীরা।