শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘের সদর দফতর ঘেরাও

অনলাইন নিউজ পোর্টাল • 13 মে 2021, 10:20 রাত • 139 বার পঠিত
ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘের সদর দফতর ঘেরাও

জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে হামলা ও গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের সদর দফতর ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা।

দখলদার ইসরায়েলের এ বর্বরোচিত হামলার ঘটনায় আন্তর্জাতিক এ সংস্থাটি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়ায় মানবাধিকার কর্মীরা বুধবার এ বিক্ষোভ দেখান।

বৃহস্পতিবার তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে সহস্রাধিক মানবাধিকার কর্মী জাতিসংঘের সদর দফতর ঘেরাও করে ইসরাইলবিরোধী শ্লোগান দিতে থাকেন। এ সময় তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরব ও বিশ্ব নের্তৃবৃন্দের রহস্যজনক নীরবতারও কঠোর সমালোচনা করেন।

এতে ওয়েলফেয়ার এন্ড জাস্টিস অ্যাসোসিয়েশন (রেফাহডের), জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এন্ড ডেভলাপম্যান্ট এবং দ্য অ্যাসোসিয়েশন অব টর্চার ভিকটিমস নামে মানবাধিকার সংস্থার কর্মীরাও যোগ দেন।