ইসরায়েলে করোনার টিকার চালান আটকে দিল ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার
অনলাইন নিউজ পোর্টাল
•
06 এপ্রিল 2021, 08:17 রাত
•
59 বার পঠিত
বকেয়া টাকা পরিশোধ না করায় ইসরায়েলের করোনার টিকার চালান আটকে দিয়েছে মার্কিন ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার। ইসরায়েল ফাইজারের কাছ থেকে কেনা প্রথম এক কোটি ডোজের মূল্য পরিশোধ করেছে। কিন্তু পরের চালানগুলোর টাকা এখনও পরিশোধ করেনি। যে কারণে ফাইজার আপাতত টিকা পাঠাতে অস্বীকার করেছে।
টিকা দেয়ার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে আছে ইসরায়েল। এরইমধ্যে দেশটির ৯৩ লাখ অধিবাসীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেয়ার কাজ শেষ।