শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে হামলায় ১০ নেপালি শিক্ষার্থীও থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত

মোঃ নাফিউল ইসলাম সরকার • 09 অক্টোবর 2023, 12:02 দুপুর • 212 বার পঠিত
ইসরায়েলে হামলায় ১০ নেপালি শিক্ষার্থীও থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত

ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে ইসরায়েলে থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হওয়ার কথা জানানো হয়েছে। এমনকি অপহরণের শিকার হয়েছেন আরও ১১ থাই নাগরিক।

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান লড়াইয়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এনএনআই।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলায় ১০ জনের মতো নেপালি শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা রোববার সন্ধ্যায় এএনআইকে জানিয়েছেন।