শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে দূতাবাস স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 04:49 দুপুর • 649 বার পঠিত
ইসরায়েলে দূতাবাস স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে দূতাবাস স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। সকল বিতর্ক উপেক্ষা করে রবিবার আনুষ্ঠানিকভাবে এই দূতাবাসের উদ্বোধন করা হয় বলে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত প্রথম আরব দেশ, যারা ২৬ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল। এর আগে ১৯৯৬ সালে জর্দান ‌‘ওয়াদি চুক্তি’র আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এরপর গত ২৬ বছরে কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি। যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

গত প্রায় আট মাস ধরে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আসা যাওয়া চলছিল। সংযুক্ত আরব আমিরাত এমন সময় তেল আবিবে দূতাবাস উদ্বোধন করল যখন সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে গাজা যুদ্ধের পর এ অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন ঘটে গেছে।