শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে ধর্মীয় উৎসবে যাত্রাপথে ৩৮ ইহুদীর প্রাণহানি

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 08:30 সকাল • 622 বার পঠিত
ইসরায়েলে ধর্মীয় উৎসবে যাত্রাপথে ৩৮ ইহুদীর প্রাণহানি

ইসরায়েলে চরম কট্টরপন্থি ইহুদিদের বৃহত্তম ধর্মীয় উৎসবে হুড়োহুড়িতে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

দেশটির উত্তর-পূবাঞ্চলীয় মেরন শহরে ‘ল্যাগ বাওমার’ উৎসবে এ প্রাণহানির ঘটনা ঘটে। সে দেশের শীর্ষ সংবাদমাধ্যম হারিটজ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

হিব্রু ক্যালেন্ডারের দ্বিতীয় মাস ‘ইয়্যার’ এর ১৮ তারিখ থেকে গণনা করে ৩৩তম দিনে ইসরায়েলের মেরন শহরে ‘ল্যাগ বাওমার’ উৎসব পালিত হয়। তীর্থস্থানে পৌঁছে আগুন জ্বালিয়ে, নৃত্য করে এবং প্রার্থনার মধ্য দিয়ে ইহুদিরা এ ‍উৎসব পালন করেন।

গতকাল বৃহস্পতিবার দেশটির লাখো মানুষ মেরন শহরের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে সেখানে ব্যাপক ভিড় হয়। এক পর্যায়ে মানুষের চাপে হুড়োহুড়ি লেগে গেলে ৩৮ জনের প্রাণহানি হয়। এসময় আরও অন্তত শতাধিক লোক আহত হন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা মেগান ডেভিড অ্যাডাম (এমডিএ) মৃতের সংখ্যা উল্লেখ না করলেও বহু হতাহতের বিষয়টি স্বীকার করেছে।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে ‘কঠিন দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন।