শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল সব ধরণের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে গাজায়

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 10:53 রাত • 375 বার পঠিত
ইসরায়েল সব ধরণের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে গাজায়

গাজা উপত্যকায় চিকিৎসা ও খাদ্য সামগ্রী সরবরাহ ব্যতীত অন্যান্য সব ধরণের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ইসরায়েল। রোববার ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদলূ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গাজায় খাদ্য ও ওষুধ বাদে অন্য সব পণ্য প্রবেশ বন্ধ করার জন্য বেসরকারি খাতের সব সংস্থাকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে ইসরায়েল। তবে এই প্রতিবেদনের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সরকার।

এর আগে, গত সপ্তাহ থেকে গাজা উপত্যকায় জ্বালানী আমদানি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সেখানে আগুন বোমা বানানোর অপরাধে শাস্তিমূলক এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।