শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

অনলাইন নিউজ পোর্টাল • 18 মে 2021, 03:41 দুপুর • 860 বার পঠিত
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতার আটদিন পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সোমবার জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। 

অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আবারো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তৃতীয়বারের মতো নিন্দা প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদ থেকে অস্ত্রবিরতির আহ্বানের জন্য নরওয়ে, চীন ও তিউনিসয়ার নেতৃত্বে চেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় এখনো তা ফলপ্রসূ হয়নি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, নির্দোষ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলকে তাগিদ দিয়েছেন বাইডেন। বাইডেন এবং নেতানিয়াহু গাজায় হামাস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির পক্ষে তার অবস্থানের কথা জানিয়েছেন এবং সেদিক থেকে মিসর ও অন্যান্য মিত্রদের সঙ্গে তার দেশের আলোচনার বিষয়টিও তুলে ধরেছেন।