ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন বাইডেন
অনলাইন নিউজ পোর্টাল
•
21 মে 2021, 11:50 দুপুর
•
508 বার পঠিত
ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরপর হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ সিদ্ধান্তের প্রশংসা করেন বাইডেন।
ইসরায়েলি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, মিসরের দেয়া সমঝোতা প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতিতে তারা সম্মত। তবে এই যুদ্ধবিরতি হবে দ্বিপক্ষীয় ও শর্তহীন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইসরায়েলের আয়রন ডোম-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় বলে মনে করছে হামাস। এদিকে হামাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ২টা থেকে তারা যুদ্ধবিরতি কার্যকর করবে। তবে নেতানিয়াহুর দফতরর থেকে বলা হয়েছে, কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এ নিয়ে দুই পক্ষ আলোচনা চলছে।