ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতকে আরো উসকে দিয়েছে নেতানিয়াহু
অনলাইন নিউজ পোর্টাল
•
13 মে 2021, 10:46 রাত
•
250 বার পঠিত
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের চলমান রক্তক্ষয়ী সংঘাতকে আরো উসকে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো হামলার বিষয়ে তিনি বলেছেন, ‘এটি কেবল শুরু। আমরা তাদের এমনভাবে আঘাত করব, যা তারা স্বপ্নেও ভাবেনি।’
বৃহস্পতিবার এক ভাষণে তিনি বলেন, আমরা সামরিক অভিযানের মধ্যবর্তী অবস্থায় রয়েছি। নেতানিয়াহু বলেন, ‘আমরা অরাজকতা বন্ধ করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ইসরায়েলের শহরগুলোতে প্রশাসনিক ব্যবস্থা ঠেলে সাজানো হচ্ছে। প্রয়োজনে আরো নির্মমভাবে ও নৃশংস উপায়ে সমস্ত বাহিনী দিয়ে এই অরাজকতা বন্ধ করা হবে।’
হামাস-ইসরায়েল লড়াই শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা চলছে। সোমবার (১০ মে) রাত থেকে এ পর্যন্ত ১৭ শিশু ও চার নারীসহ ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।