শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল হামলায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 18 মে 2021, 02:39 দুপুর • 103 বার পঠিত
ইসরায়েল হামলায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ১০ মে থেকে টানা এ হামলায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রায় দেড় হাজার জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

এদিকে, ইসরায়েলের হামলা থেকে বাঁচতে নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজায় জাতিসংঘের পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে কয়েকশ ফিলিস্তিনি পরিবার।

জাতিসংঘ জানিয়েছে, অব্যাহতভাবে ‌অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছেন। করোনা মহামারিতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছেন। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। এছাড়া মহামারিতে স্বাস্থ্যবিধিও মেনে চলার সুযোগ নেই।