ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক
দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক গাজায় ভয়াবহ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আল জাজিরার সংবাদমাধ্যমে জানা যায়, আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বৈঠক বসবে।
প্রতিবেদনে বলা হয়, গাজা-ইসরায়েল সংঘাত নিয়ে জর্ডান ও মৌরিতানিয়ার অনুরোধে কয়েকটি দেশের পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়।
এ নিয়ে মঙ্গলবার গত (২৪ অক্টোবর) টুইটারের এক বার্তায় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস লেখেন, এরকম পরিস্থিতে নিরাপত্তা পরিষদ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদকে পদক্ষেপ নিতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন করে একটি প্রস্তাব পাসের চেষ্টা করছে। এর আগে গত সপ্তাহে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভোটোর কারণে যুদ্ধবিরতির একটি প্রস্তাব বাতিল হয়ে যায়।
এর মধ্যে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম গাজা পরিস্থিতি নিয়ে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘে।
সুত্র: আল জাজিরা