শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরাইলকে নতুন করে হুশিয়ারি জানালেন ইরান

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 02:43 দুপুর • 221 বার পঠিত
ইসরাইলকে নতুন করে  হুশিয়ারি জানালেন ইরান

ইসরাইলের স্বার্থের ওপর আরও হামলা হতে পারে হুশিয়ারি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাকেরি।

ইসরাইলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা চালানোর কয়েক দিন পর রোববার এই হুমকি দিলেন তিনি।  

এদিন তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল বাকেরি বলেন, গত কয়েকদিনে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনেও তাদের স্বার্থে যেসব আঘাত হানা হবে তাতে নিঃসন্দেহে তাদের বোধশক্তি জাগ্রত হবে।

 ইহুদিবাদীরা ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে ও সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনো জবাব পাবে না।

 যদি ইরানি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের পক্ষ থেকে একের পর এক হামলা অব্যাহত থাকে, তাহলে তেহরান কেমন প্রতিক্রিয়া দেখাবে?

এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘ইহুদি রাষ্ট্রটিকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না।’

জেনারেল বাকেরি ইসরাইলের অপকর্মের কথা উল্লেখ করতে গিয়ে তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাইবার হামলা ও আন্তর্জাতিক পানি সীমায় ইরানি তেল ট্যাংকারগুলোতে হামলার কথা উল্লেখ করেন।