ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, পশ্চিমতীরের জেনিন শহর ও জেরুজালেমের বিদ্দু এলাকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর নির্বিচার গুলিতে ৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে রোববার সকালে সংঘাতের ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত এক ফিলিস্তিনি যুবক চিকিৎসাধীন মারা যান।
এদিকে বোরবার সকালে পৃথক ঘটনায় জেরুজালের বিদ্দু এলাকায় ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী পশ্চিমতীর ও জেরুজালেমে তাণ্ডব চালায়।
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেন, হামাস নেতাদের ধরতে ওই অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় দুপক্ষের সংঘাতে চার ফিলিস্তিনি মারা যান।