শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরাইলি সৈন্যের সাথে সংঘর্ষে ফিলিস্তিনি নাগরিক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জুন 2022, 03:07 দুপুর • 210 বার পঠিত
ইসরাইলি সৈন্যের সাথে সংঘর্ষে ফিলিস্তিনি নাগরিক নিহত

অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার বয়স ২৯ বছর।

সেখানে এ সংঘর্ষের ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।