শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

ইসরাইলি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপক মারামারি, আহত কমপক্ষে ২১

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2020, 05:33 বিকাল • 226 বার পঠিত
ইসরাইলি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপক মারামারি, আহত কমপক্ষে ২১

ইসরাইলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দল সেনার মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন সেনা আহত হয়েছে।

দুটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য অধিকৃত ভূখণ্ডের একটি ঘাঁটিতে অবস্থান করছিল।

ইসরাইলি সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুসারে, গত রোববার দুপুরের খাবার খাওয়ার জন্য একটি ডাইনিং হলে লাইন ধরে অপেক্ষা করার সময় বেদুইন ৫৮৫তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের সঙ্গে সাকেড ব্যাটালিয়ন কোম্পানির সদস্যদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দু দলের মধ্যে মারামারি শুরু হয়।

এসময় মারামারিতে দু দলের প্রায় ৩০ জন সেনাসদস্য জড়িয়ে পড়ে এবং এর মধ্যে ২১ জন আহত হয়। প্রায় ১০ মিনিট ধরে দুজনের মারামারি হয়; পরে ট্রেনিং কমান্ডার এসে তাদের এই মারামারি থামান।

মারামারি এত মারাত্মক পর্যায়ে চলে যায় যে, কয়েকজন সেনা তাদের রাইফেলে গুলি ভরতে শুরু করে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, এই সংঘর্ষ থামাতে যেসব কমান্ডার ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। সামরিক প্রশিক্ষণ থেকে দুই কোম্পানিকেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।