শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পর সাইবার হামলার কবলে আমিরাত

অনলাইন নিউজ পোর্টাল • 06 ডিসেম্বর 2020, 09:48 রাত • 189 বার পঠিত
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পর সাইবার হামলার কবলে আমিরাত

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর সাইবার হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল-কুয়েতি এ তথ্য জানিয়েছেন।

কয়েক দশকের আরব নীতি ভেঙে সংযুক্ত আরব আমিরাত গত আগস্ট মাসে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এতে ফিলিস্তিনি জনগণ এবং বিশ্বের বহু মুসলিম দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে।

সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন এবং সুদানও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ অনুসরণ করে।

মোহাম্মদ হামাদ আল-কুয়েতি দুবাইয়ের এক সম্মেলনে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কিছু লোকজন ব্যাপকভিত্তিক সাইবার হামলা চালিয়েছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি। এমনকি হামলাকারীরা সফল হয়েছে কিনা সে ব্যাপারেও তিনি পরিষ্কার করে কিছু বলেন নি।