শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক, সুদানে তাওহীদী জনতার বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 24 অক্টোবর 2020, 07:24 বিকাল • 86 বার পঠিত
ইসরাইলের সঙ্গে সম্পর্ক, সুদানে তাওহীদী জনতার বিক্ষোভ

সুদানে সরকারিভাবে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়ার পর দেশটির ক্ষুব্ধ জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় তারা রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানান।

এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা স্লোগান দেন। তারা বলেন, “আমরা আত্মসমর্পণ করব না, এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি।” সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকায় আগুন দেন।