ইসলাম জঙ্গি-সন্ত্রাসবাদ কখনও সমর্থন করে না: ধর্ম প্রতিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
05 নভেম্বর 2021, 08:21 সকাল
•
343 বার পঠিত
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ইসলাম চির শান্তির ধর্ম, একটি পরিপূর্ণ জীবন বিধান। এ ধর্মে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই। যারা সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখনো শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না। জাতির পিতার স্বপ্ন ছিল সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয়, সামজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে শোষণ ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত “সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে করণীয়” শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।