শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

ইসলাম গ্রহণ করেছেন ফুটবল সুপারস্টার ক্লারেন্স সিডর্ফ

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2022, 01:01 দুপুর • 366 বার পঠিত
ইসলাম গ্রহণ করেছেন ফুটবল সুপারস্টার ক্লারেন্স সিডর্ফ

নেদারল্যান্ডের ফুটবল সুপারস্টার ক্লারেন্স সিডর্ফ শুক্রবার ঘোষণা করেছেন যে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। সাবেক এসি মিলান, রিয়াল মাদ্রিদ এবং অ্যাজাক্স মিডফিল্ডার এই জনপ্রিয় ফুটবলার তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘোষণাটি করেছেন। তিনি বলেন, আমার মুসলিম হওয়ার কারণে প্রাপ্ত সুন্দর বার্তাগুলোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সকল ভাই ও বোনদের সাথে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। বিশেষ করে আমার প্রিয় স্ত্রী সোফিয়াকে ধন্যবাদ, যিনি আমাকে ইসলামের অর্থ আরও গভীরভাবে শিখিয়েছেন। তিনি বলেন, আমি আমার নাম পরিবর্তন করিনি এবং আমার বাবা-মা, ক্ল্যারেন্স সিডর্ফের দেওয়া নাম অনুসারে আমার নাম চালিয়ে যাব! আমি বিশ্বের সকলের কাছে আমার সমস্ত ভালবাসা পাঠাচ্ছি।