শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ইশার নামায না পড়ে আগে তারাবীহ পড়া কি সহীহ?

মাসিক আল- কাউসার • 19 এপ্রিল 2026, 05:42 বিকাল • 162 বার পঠিত
ইশার নামায না পড়ে আগে তারাবীহ পড়া কি সহীহ?

প্রশ্ন:একদিন রাতে আমি ইশার জামাত পাইনি। আমি যখন মসজিদে পৌঁছেছি তখন দেখি তারাবীহ শুরু হয়ে গিয়েছে। আমি নিয়মিত খতম তারাবীহ পড়ছিলাম। তাই আজ ইশা না পড়েই ইমামের সাথে তারাবীহ পড়ে নিলাম। এরপর ইশার নামায পড়ি। জানতে চাই, আমার এমন করাটা কি ঠিক হয়েছে?

উত্তর:আপনার ঐ দিনের তারাবীহ আদায় হয়নি। এশা আদায়ের আগে তারাবীহ সহীহ হয় না। কারণ তারাবীহর সময় এশার পর শুরু হয়।

-বাদায়েউস সানায়ে ২/২৭৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৭; তাবয়ীনুল হাকায়েক ১/১৭৮; আলবাহরুর রায়েক ২/৬৭