শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 08 ডিসেম্বর 2021, 06:44 বিকাল • 470 বার পঠিত
ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

নতুন করে ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

৭ ডিসেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করে বলেছে, এই আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠান ‘মানবাধিকার লঙ্ঘন’ করেছে। ওই মন্ত্রণালয় একইসঙ্গে সিরিয়ার কয়েকজন কর্মকর্তা ও উগান্ডার একজন কর্মকর্তাকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত ব্যবহার করতে পারবে না। তবে, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম বা পরিচয় তৎক্ষণাৎ জানানো হয়নি।  

এর আগেও বিভিন্ন অজুহাতে ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইউরোপের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কঠিন সময় পার করছে ইরান।