ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি দ্রুত ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসনের ইরান সংক্রান্ত নীতির ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প যখন আমেরিকার ভেতরে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তখন এ আগ্রহ প্রকাশ করলেন তিনি। তিনি বলেন, আমি ইরানের সঙ্গে অতি দ্রুত একটি সমঝোতায় পৌঁছার জন্য প্রস্তুত রয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ পুনর্ব্যক্ত করলেন যখন তার প্রশাসনের ইরান বিদ্বেষী নীতি অব্যাহত রয়েছে। তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আইএইএ’তে ইরানবিরোধী প্রস্তাব পাস করেছ।
এদিকে ইরান বহুবার বলেছে, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। যে দেশটি একবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আরেকবার সমঝোতার জন্য তার ওপর আস্থা রাখা যায় না। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তেহরান।