শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে উত্তেজনা বাড়তে দেবে না চীন

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুন 2020, 04:02 দুপুর • 267 বার পঠিত
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে উত্তেজনা বাড়তে দেবে না চীন

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে উত্তেজনা আরো বিস্তার লাভ করুক তা চায় না চীন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অব গভর্নরসের বৈঠকে সম্প্রতি ইরান-বিরোধী যে প্রস্তাব পাস হয়েছে সে বিষয়ে চীনা মুখপাত্র এ মন্তব্য করলেন।

আইএএএ’র  বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ কর্মকাণ্ড সমর্থন করে চীন কিন্তু বেইজিং চায় না ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক অবস্থান গ্রহণ করুক আইএইএ। 

চীনা মুখপাত্র আরো বলেন, আইএইএ'র সঙ্গে সহযোগিতা করার ব্যাপারে ইরান সবসময় তার প্রস্তুতির কথা বলে এসেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। এই অবস্থায় কৃত্রিমভাবে উত্তেজনা বাড়ার বিরোধী চীন। তিনি আশা করেন ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার সব পক্ষ শান্ত থাকবে, ধৈর্য ধরবে এবং সংকট সমাধানে সহযোগিতা করবে।