শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের প্রেস টিভির অফিসিয়াল পেজ স্থায়ীভাবে বন্ধ করে দিল ফেসবুক

অনলাইন নিউজ পোর্টাল • 28 মার্চ 2021, 12:57 দুপুর • 232 বার পঠিত
ইরানের প্রেস টিভির অফিসিয়াল পেজ স্থায়ীভাবে বন্ধ করে দিল ফেসবুক

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারো ইরানবিদ্বেষী আচরণের প্রমাণ দিয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শনিবার কোনো পূর্বঘোষণা ছাড়াই ফেসবুক প্রেস টিভিকে জানিয়েছে, তারা স্থায়ীভাবে এই টিভির পেজ বন্ধ করে দিয়েছে। এর কারণ হিসেবে বরাবরের মতো ফেসবুকের ‘নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।

সামাজিক এই যোগাযোগের মাধ্যমটি নিজেকে ‘বাক স্বাধীনতা’ চর্চার উপযুক্ত স্থান বলে দাবি করা সত্ত্বেও এ পর্যন্ত কয়েকবার প্রেস টিভির অফিসিয়াল পেজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। ২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষ ইরান ও রাশিয়ার শত শত একাউন্ট বন্ধ করে দেয়। সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি দাবি করে, ভুল তথ্য প্রচারের দায়ে এসব একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তখন থেকে কয়েকবার প্রেস টিভির ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়।

প্রেস টিভির ফলোয়ার সংখ্যা ৪০ লাখের বেশি। গত জানুয়ারি মাসের মাঝামাঝি এই মিডিয়ার অফিসিয়াল পেজ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল ফেসবুক। পরে অবশ্য প্রেস টিভির পক্ষ থেকে আবেদন করার পর তারা আবার এটি খুলে দেয়। তবে এবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবার আর আবেদন করলেও তা গ্রহণ করা হবে না।