শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 18 জুলাই 2020, 12:01 দুপুর • 229 বার পঠিত
ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর নতুন করে অস্ত্র নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্র অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  হুয়া চুনিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এক বক্তব্য প্রত্যাখ্যান করে এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে এমন কিছু অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে যেগুলোর কোনো ভিত্তি নেই।

পম্পেও বৃহস্পতিবার বলেছিলেন, আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেলে তেহরানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে বেইজিং এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

তার এ বক্তব্যের জবাবে চুনিং বলেন, মার্কিন প্রশাসন ভিত্তিহীন অজুহাত তুলে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে চায়। তিনি বলেন, পম্পেও এই বক্তব্যের মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের অভিপ্রায় ব্যক্ত করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রস্তাব বাস্তবায়নের আইনগত বাধ্যবাধকতার জন্যযুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানান।