শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আহ্বান

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2020, 12:33 দুপুর • 250 বার পঠিত
ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আহ্বান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ইরানবিরোধী ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে আবারো তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে মহাসচিবের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি দাবি করেন, ইরান ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, একটি নৌকায় করে ইরান আনসারুল্লাহর জন্য কিছু আরপিজি পাঠিয়েছিল যা ধরা পড়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এ ঘটনা থেকে পম্পেও তার ভাষায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করার প্রয়োজনীতায় তুলে ধরে বলেন, নিরাপত্তা পরিষদের উচিত ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। তবে মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধিতা করে বলেছে, যুক্তরাষ্ট্র ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস করাতে পারবে না।