শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের দুটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি পেয়েছে জাতিসংঘ

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 08:49 রাত • 178 বার পঠিত
ইরানের দুটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি পেয়েছে জাতিসংঘ

দীর্ঘ আলোচনার পর সন্দেহভাজন দুটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। বুধবার তেহরানে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আইএইএ নিরপেক্ষ থাকবে আর প্রতিশ্রুতির ভিত্তিতে দায়িত্ব পালন করবে ইরান।

আইএইএর পক্ষ থেকেই স্থাপনা দুটির বিষয়টি নির্দিষ্ট করে দেয়া হয়েছে। ওই পুরোনো পারমাণবিক স্থাপনা দুটি পরিদর্শনের তারিখ ও যাচাই কর্মসূচি সম্পর্কে তারা একমত হয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে, ইরানের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর এ বিষয়ে নতুন করে আর কোন প্রশ্ন তুলবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি।

অনেকদিন ধরেই ইরানের রাজধানী তেহরান ও ইসফাহান শহরে অবস্থিত পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি চেয়ে আসছে জাতিসংঘের এই নজরদারি সংস্থার। ওই দুটি কেন্দ্রে ইরান তাদের পারমাণবিক উপাদান মজুদ রেখেছে বা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।