ইরানের দুই জেলেকে হত্যা করেছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী
অনলাইন নিউজ পোর্টাল
•
21 আগস্ট 2020, 11:30 দুপুর
•
179 বার পঠিত
ইরানের দুইজন জেলেকে হত্যা করেছে সংযুক্ত আরব আমিরাতের উপকূলরক্ষী বাহিনী। এই হত্যাকাণ্ডের পরে আমিরাতের নিবন্ধিত একটি জাহাজ আটক করে ইরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরান জানিয়েছে, জাহাজটি চলতি সপ্তাহে ইরানের ভূখণ্ডের পানিসীমা লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সংযুক্ত আরব আমিরাতের উপকূলরক্ষী জাহাজ বেশ কয়েকটি ইরানী মাছ ধরা নৌকায় গুলি চালিয়েছে। এতে দুইজন জেলে নিহত হয়েছেন। এছাড়া ওই নৌকাটিও জব্দ করেছে তারা। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে আরব আমিরাত। বুধবার এক চিঠিতে এ ঘটনার ক্ষতিপূরণ দেয়ার কথাও জানিয়েছে দেশটি।
জানা গেছে, এ ঘটনার জন্য তেহরানে নিযুক্ত আরব আমিরাতের চার্চ ডি’ফ্যায়ারদের তলব করেছে ইরান।