শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভে ৫৮ জন শিশুর মৃত্যু : এইচআরএ

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2022, 03:37 দুপুর • 541 বার পঠিত
ইরানের  বিক্ষোভে ৫৮ জন শিশুর মৃত্যু : এইচআরএ

কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ঘিরে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে ৫৮ জন শিশু নিহত হয়েছে দাবি করছে মানবাধিকার সংস্থা এইচআরএ। জানা যায় দুই মাস ধরে চলা বিক্ষোভে এ শিশুরা নিহত হন।

এদিকে এইআরএ-এর তথ্যানুসারে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নিহত ৫৮ শিশুর মধ্যে ৪৫ জন ছেলে ও ১২ মেয়ে রয়েছে, যাদের বয়স ১৮ বছরের নিচে।

জানা যায় ইরানজুড়ে মাহসা আমিনির মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর থেকে দুই মাস বিক্ষোভ চলে। এখনো দেশটির কোথাও কোথাও বিক্ষোভ হয়। গত সপ্তাহে ইরানজুড়ে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন পাঁচ শিশু। এর মধ্যে নয় বছরের কিয়ান পিরাফালাক আছেন। এছাড়া নিহতেরদ মধ্যে ১৩ বছরের শিশু রয়েছে।
 
মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী, বিক্ষোভ শুরুর পর কুর্দিস্তান প্রদেশে ১২ জন শিশু নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন ইরানের বিশেষ বাহিনীর জিম্মায় নিহত হন। এছাড়া বিক্ষোভকালে ইরানের বিশেষ নিরাপত্তা বাহিনীর হাতে ২০০ কুর্দিশ কিশোর গ্রেফতার এবং ৩০০ জন আহত হয়েছে।