ইরানে অবৈধভাবে প্রবেশ করার দায়ে পাকিস্তানের ২০৩ নাগরিককে গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 09:14 রাত
•
180 বার পঠিত
সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার দায়ে পাকিস্তানের ২০৩ নাগরিককে গ্রেফতার করেছে ইরান। মঙ্গলবার ইরান সীমান্তের তাফতান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, যেসব পাকিস্তানি নাগরিকদের আটক করা হয়েছে তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছে তারা। এ সময় তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি।
যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবার পাখতুন, ২৪ জন বেলুচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, বেলুচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছে তারা। কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের ৯৫৯ কিলোমিটার সীমান্ত আছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করছে ইরান।