শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের কর্নেলসহ নিহত ১৯

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2022, 09:02 সকাল • 319 বার পঠিত
ইরানে বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের কর্নেলসহ নিহত ১৯

ইরানের সিস্তান ও বেলুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে পুলিশ বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের কর্নেলসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।

গত শুক্রবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভশনকে এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর হোসেন খিয়াবানি।

জানা যায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলী মুসাভি এ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার সকালে জানানো হয়, প্রাদেশিক রাজধানী জাহেদানের একটি পুলিশ স্টেশন বন্দুকধারীরা হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও পথচারীর আহত হন।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় দারিদ্র্য-পীড়িত সিস্তান-বেলুচিস্তানের অবস্থান। মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচ সংখ্যালঘু এবং বিদ্রোহীদের সঙ্গে এ এলাকায় প্রায়ই সংঘর্ষ হয়। তবে এ বন্দুকযুদ্ধের সঙ্গে ইরানের চলমান হিজাববিরোধী আন্দোলন-বিক্ষোভের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা এখনো পরিষ্কার নয়।

হিজাববিরোধী আন্দোলনের জন্য শুরু থেকে ‘বিদেশি শত্রু’দের দায়ী করে আসছে ইরান।

শুক্রবার ইরানের পক্ষ থেকে বলা হয়, এর সঙ্গে জড়িত সন্দেহে ৯ জন ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেনের নাগরিকদের আটকের ঘটনা ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরো বাড়বে।