শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 15 জুন 2020, 06:46 বিকাল • 998 বার পঠিত
ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলা

ইরাকের উত্তরাঞ্চলে ৮০টিরও বেশি কুর্দি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ বৃদ্ধির প্রতিক্রিয়ায় দেশটি এসব হামলা চালিয়েছে।

তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গিবিমানগুলো সিংজারসহ উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়। ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করেছে ।

তুরস্কের সামরিক বাহিনী নিয়মিত দেশের ভেতরে ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। পিকেকে বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভূক্ত করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।