ইরাকের রাজধানী বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ
অনলাইন নিউজ পোর্টাল
•
27 জুলাই 2020, 12:47 দুপুর
•
138 বার পঠিত
ইরাকের রাজধানী বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৬ জুলাই ইরাকের ফেডারেল পুলিশের একটি অস্ত্রাগারে ওই বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রচণ্ড তাপমাত্রা এবং দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিন সন্ধ্যায় বাগদাদের ওই অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই অস্ত্রাগার মিলিটারি বেসের অংশ, যা পুলিশ ও প্যারামিলিটারি উভয়েই ব্যবহার করে।
এর আগে গত বছরের আগস্টেও একই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল পুরো বাগদাদ জুড়েই। ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২৯ জন। তবে রবিবারের বিস্ফোরণের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।