ইরাক এবং কুয়েতের সীমান্তে মার্কিন বাহিনীর বহরে হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
11 আগস্ট 2020, 09:24 রাত
•
93 বার পঠিত
ইরাক এবং কুয়েতের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে ফের হামলার ঘটনা ঘটেছে। বাগদাদের স্থানীয় সময় সোমবার রাত নয়টার দিকে ওই হামলা হয়। ইরাকের নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বহরে কোনো মার্কিন সেনা ছিল কিনা অথবা কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরাকের তিনটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রায় বাহিনী এভাবে সামরিক সরঞ্জাম এই ক্রসিং পয়েন্ট দিয়ে পাড় করে।
এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইরাকের কম পরিচিত একটি গেরিলা বাহিনী আসহাবে কাহাফ। এরইমধ্যে তারা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের মতে, হামলার মাধ্যমে তারা মার্কিন সেনাদের বহর ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং ক্রসিং পয়েন্টের বিরাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।