শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইংল্যান্ডে সপ্তাহে দু’বার করোনা পরীক্ষা বাধ্যতামূলক

অনলাইন নিউজ পোর্টাল • 05 এপ্রিল 2021, 07:40 বিকাল • 775 বার পঠিত
ইংল্যান্ডে সপ্তাহে দু’বার করোনা পরীক্ষা বাধ্যতামূলক

ইংল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নাগরিকদের জন্য সপ্তাহে দু’বার করোনার পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। আগামী শুক্রবার থেকে এই নতুন নিয়ম চালু হবে। সরকারের করোনা পরীক্ষার কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে করোনা পরীক্ষা যাতে সহজে ও দ্রুত করা যায় এজন্য প্রয়োজনীয় কিট সহজলভ্য করছে দেশটির কর্তৃপক্ষ। টেস্টিংয়ের বিভিন্ন স্থান, ফার্মেসিতে পাওয়া যাবে এগুলো। এসব কিটের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষা সম্ভব।

ইংল্যান্ডে দ্বিতীয় ধাপে লকডাউন শিথিলের বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আওতায় অনাবশ্যক দোকান-পাট, পাব এবং রেস্টুরেন্ট আগামী ১২ এপ্রিল থেকে চালু করার বিষয়ে আলোচনা হবে। 

আগামী ৯ এপ্রিল থেকে সবাইকে করোনা পরীক্ষার আওতায় আনার বিষয়টি প্রশংসা করে জনসন বলেন, ভ্যাকসিনের কার্যক্রম ভালোভাবে পরিচালনার পাশাপাশি আমরা লকডাউন ধীরে ধীরে শিথিল করছি এবং প্রতিনিয়ত সবাইকে টেস্টিংয়ের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের করোনার কোনো ধরনের লক্ষণ নেই তারা বাড়িতে বসেই সহজেই এই পরীক্ষা করতে পারবেন বলে জানানো হয়েছে।

এই পরীক্ষার মাধ্যমে কারও দেহে করোনার উপস্থিতি ধরা পড়লে তাকে অবশ্যই বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। তাদের পরবর্তীতে পিসিআর কোভিড টেস্ট করাতে হবে।