শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

অনলাইন নিউজ পোর্টাল • 14 মে 2021, 09:03 রাত • 619 বার পঠিত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৪ মে) আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

তবে এ ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য নেই। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্স (জিএফজেড) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এতে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছ্বাস প্রবণতা দেখা যায়নি।